ফুরফুরা শরীফ সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে মালদার কালিয়াচকে অনুষ্ঠিত হয়ে গেলো এক ঐতিহাসিক জনসমাবেশ। এদিন জনসমাবেশটি অনুষ্ঠিত হয় স্থানীয় জালালপুর এলাকার একটি মাঠে। হিন্দু-মুসলিম ভেদাভেদ নয়, আমরা সবাই ভারতবর্ষের নাগরিক এই উদ্দেশ্যেকে সামনে রেখে ফুরফুরা শরীফের উদ্যোগে এই ঐতিহাসিক জনসভা ও দোয়া আয়োজন করা হয়েছিলো। ফুরফুরা শরীফ সেবা ফাউন্ডেশন এর সদস্য ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজার প্রিতিনিধি উপস্থিত ছিলেন এদিন এই সমাবেশে। এছাড়াও বক্তা হিসেবে বহিরাগত অনেক বক্তা উপস্থিত ছিলেন এই সমাবেশে।
মালদা